শনিবার, ২১ জানুয়ারি, ২০১২

Relative Strength Index


Relative Strength index অথবা RSI অনেকটাই Stochastics এর মত যা বাজারের overbought ও oversold নির্দেশ করে। এর স্কেলমান ০ হতে ১০০। সাধারণতঃ ২০ এর নিচে oversold এবং ৮0 এর উপরে overbought বোঝায়। RSI এর ব্যবহার অনেকটাই Stochastics এর মত। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে যখন RSI নিচের দিকে নেমে এসেছে তখন তা সঠিকভাবে বাজারের oversold নির্ণয় করেছে। এই নেমে আসার পর দাম আবার দ্রুত উপরের দিকে উঠে এসেছে। RSI খুবই জনপ্রিয় ইন্ডিকেটর কারন এটি নতুন একটি ট্রেন্ড যে সৃষ্টি হবে তা নিশ্চিত করে। যদি আপনি মনে করেন একটি নতুন ট্রেন্ড সৃষ্টি হবে তবে আপনি RSI কে পর্যবেক্ষন করুণ এটি কি ৫০ এর উপরে অথবা নিচে অবস্থান করছে। যদি RSI ৫০ এর উপরে অবস্থান করে তবে আপনি সম্ভাব্য uptrend দেখতে পাবেন। আর আপনি যদি সম্ভাব্য downtrend পরিলক্ষিত করেন তবে RSI এর ৫০ এর নিচে অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি চার্টের শুরুতে একটি সম্ভাব্য uptrend শুরু হয়েছে। যদি আপনি সঠিক ধারনা পেতে চান এবং ট্রেন্ডের নিশ্চয়তা পেতে চান তবে আপনাকে RSI ৫০ কে অতিক্রম করেছে কিনা সেজন্যে অপেক্ষা করতে হবে। যদি RSI ৫০ অতিক্রম করে তবে তা সুনিশ্চিত uptrend নির্দেশ করে।

Moving Average Convergence Divergence (MACD):


টেকনিক্যাল এনালাইসিসে MACD বহুল ব্যবহৃত এবং অন্যতম ইন্ডিকেটর হিসেবে পরিচিত। এই ইন্ডিকেটরটি দু’টি exponential moving average-এর সম্বন্নয়ে গঠিত। সাধারণতঃ একটি মধ্যবর্তী রেখার বিপরীতে দুটি exponential moving average-এর পার্থ্যকের উপর ভিত্তি করে MACD নির্ণিত হয়। এই মধ্যবর্তী রেখাটি(center line) সে স্থল যেখানে moving average দুটিই সমান।একটি চার্টে MACD-র সাথে মধ্যবর্তী রেখা(Center line) এবং exponential moving average থাকে। এই indicator –এর মাধ্যমে স্বল্পমেয়াদী MACD –র সাথে দীর্ঘমেয়াদী MACD –র তুলনা করে সাম্প্রতিক ট্রেন্ড কি হবে বা কোনদিকে যাবে তা নির্ণয় করা যায়। MACD চার্টে সাধারণতঃ ৩ সংখ্যা ব্যবহৃত হয় যা তার সেটিংসে প্রয়োজন। • ১ম সংখ্যা হচ্ছে সময়ের ১ম সংখ্যা যার মাধ্যমে দ্রুতগতিসম্পন্ন moving average পরিমাপ করা হয়। • ২য় সংখ্যা হচ্ছে সময়ের ২য় সংখ্যা যার মাধ্যমে ধীরগতিসম্পন্ন moving average পরিমাপ করা হয়। • ৩য় সংখ্যা হচ্ছে বারের(bar)সংখ্যা যার মাধ্যমে দ্রুতগতিসম্পন্ন ও ধীরগতিসম্পন্ন moving average তুলনা করে moving average-এর পার্থক্য পাওয়া যায়। এখানে MACD –র এ দুটি রেখা নিয়ে একটি ভ্রান্ত ধারনা প্রচলিত আছে।যে দুটি রেখা অংকিত আছে তারা দামের উপর ভিত্তি করে নির্ণিত moving average নয়। বরঞ্চ, এরা দুটি moving average – এর পার্থক্য যা দুটি moving average –কে তুলনা করে পাওয়া যায়। Histogram –এর মাধ্যমে আমরা দ্রুতগতি ও ধীরগতি moving average এর পার্থ্যক্য খুঁজে পাই। আপনি যদি আমাদের অরিজিনাল চার্ট দেখেন তবে দেখতে পাবেন, যে স্থলে moving average গুলোর দূরত্ব সৃষ্টি হয়েছে সেখানেই histogram বেড়েছে। একে divergence বলা হয়। কারন, এসময় দ্রুতগতিসম্পন্ন moving average ধীরগতিসম্পন্ন moving average এর থেকে দূরে সরে যায়। যখন moving average গুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করে তখন Histogram ছোট আকার ধারণ করে। একে convergence বলা হয়। কারন, এসময় দ্রুতগতিসম্পন্ন moving average ধীরগতিসম্পন্ন moving average এর কাছাকাছি অবস্থান করে। এভাবে Moving Average Convergence Divergence নামের সৃষ্টি হয়েছে।

Moving Average


Moving average সাম্প্রতিক ট্রেন্ড ও ট্রেন্ড রিভার্সেল পাশাপাশি সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলকে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। Moving average –এর গতিবিধির মাধ্যমে খুব দ্রুত একটি শেয়ারের up trend ও down trend চিহ্নিত করা যায়।যখন moving average উর্ধ্বগতি নির্দেশ করে এবং দামও এর সাথে চলে যা একটি শেয়ারের uptrend নির্দেশ করে ।একইভাবে moving average –এর সাথে দামের নিচে নেমে আসা একটি শেয়ারের downtrend নির্দেশ করে। আপনি অন্যভাবেও moving average –এর গতি পরিমাপ করতে পারেন।যখন স্বল্পমেয়াদী moving average দীর্ঘমেয়াদী moving averageকে অতিক্রম করে দীর্ঘমেয়াদী moving average এর উপরে অবস্থান নেয় তখন তা uptrend নির্দেশ করে। আবার,দীর্ঘমেয়াদী moving average যখন স্বল্পমেয়াদী moving averageকে অতিক্রম করে তার উপরে অবস্থান নেয় তখন তা ট্রেন্ডটির downtrend নির্দেশ করে। Moving average ট্রেন্ড রিভার্সেলের ধারা দু’টি পন্থার উপর নির্ভরশীলঃ যখন দাম moving average –এর মধ্য দিয়ে অতিক্রম করে। যখন দাম moving average crossover এর মধ্য দিয়ে অতিক্রম করে।রিভের্সেলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন moving average-গুলো পরস্পরকে অতিক্রম করে।উদাহরণস্বরুপ,নিমোক্ত চিত্রে আপনি দেখতে পাচ্ছে্ন যে ১০ দিনের moving average ২৫ দিনের moving average –কে অতিক্রম করেছে যা নেগেটিভ এবং মূল্যহ্রাশ সংকেত প্রদান করছে। যদিও এখানে স্বল্প সময়ের পরিধি নিয়ে হিসেব করা হয়েছে।উদাহরণস্বরুপ, ১০ ও ১৫ দিনের moving average গুলো স্বল্পমেয়াদী ট্রেন্ড রিভার্সেলের সিগনাল দেখাচ্ছে ।

MACD Crossover


গতির পরিপ্রেক্ষিতে দুটি moving average –ই ভিন্নতর। স্বভাবতই দ্রুতগতিসম্পন্ন moving average ধীরগতিসম্পন্ন moving average অপেক্ষা দামের পরিবর্তনের সাথে দ্রুত পরিবর্তিত হবে। যখনই একটি নতুন ট্রেন্ডের সৃষ্টি হয় তখন দ্রুতগতিসম্পন্ন moving average টি দ্রুত সাড়া দেয় এবং ধীরগতি রেখাটিকে অতিক্রম করে। Crossover-এর ক্ষেত্রে দ্রুতগতি রেখাটি ধীরগতি রেখা হতে দূরে সরে যায় (diverge) যা সাধারণতঃ নতুন ট্রেন্ড সৃষ্টির ইংঙ্গিত দেয়। এখন আমরা একটি উদাহরনের মাধ্যমে জিনিস গুলি বুঝার চেষ্টা করব। উপোরোক্ত চার্টে আমরা দেখতে পাই দ্রুতগতি রেখাটি ধীরগতি রেখাটিকে নিচের দিক হতে অতিক্রম করছে যা downtrend নির্দেশ করছে। লক্ষ্য করূন, যে পয়েন্টে রেখাগুলি পরস্পরকে অতিক্রম করছে (Crossover) সে পয়েন্টেই histogram সাময়িকভাবে মিলিয়ে যায়। খুব ভাল ভাবে লক্ষ্য করুন দিকে একটি সময়ে histogram দেখা যাচ্ছে না। এর কারন হলো অতিক্রান্ত সময়ে রেখাগুলির পার্থক্যমান শূন্য হয়ে যায় ফলে কোন histogram দেখা যায় না । যেইমাত্র downtrend শুরু হয় তখন দ্রুতগতি রেখাটি ধীরগতি রেখা হতে দূরে সরে যায়, ফলে histogram বর্ধিত হয় যা একটি শক্তিশালী ট্রেন্ডের ইংঙ্গিত বহন করে। ঠিক uptrend এর সময়ে ও একই ঘটনা ঘটে থাকে। MACD-র একটি বড় অসুবিধা হচ্ছে মন্থরতা যা একইসময়ে দামের সাথে পরিবর্তিত না হয়ে বরং ধীর গতিতে দামকে অনুসরন করে। তাই এই ইন্ডিকেটি Lagging ইন্ডিকেট বলে পরিচিত, তবে এই ইন্ডিকেটরটি কোন trend সংগঠিত হবার পর সিগন্যাল দিয়ে থাকে ফলে ভুল হবার সম্ভাবনা কম। এবং এটি হছে অতীত মূল্যের গড় । যদিও MACD-র গতি মন্থর কিন্তু এটি ট্রেডারদের কাছে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিকেটর।

Bollinger Bands


বলিংঙ্গার ব্যান্ডের মাধ্যমে বাজারের পরিবর্তন(ওঠানামা) পরিমাপ করা হয়। মুলতঃ এই অনুসংঘটি আমাদের বাজার কখন স্থির কিম্বা প্রসারিত এই সম্পর্কে ধারণা দেয়।যখন বাজার স্থির থাকে তখন ব্যান্ডগুলো সংকুচিত হয় এবং যখন বাজার বিস্তৃতি লাভ করে তখন ব্যান্ডগুলো প্রসারিত হয়।লক্ষ্য করুন,নিন্ম চিত্রে যখন দামের তেমন কোন পরিবর্তন ঘটে না তখন ব্যান্ডগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করে আর যখন দাম বাড়তে শুরু করেছে তখন ব্যান্ডগুলো ছড়িয়ে গেছে। বলিংঙ্গার ব্যান্ডের একটি দিক সম্পর্কে আপনার ধারণা থাকা প্রয়োজন তা হচ্ছে মূল্যের প্রবণতাই থাকে ব্যান্ডের মাঝামাঝিতে ফিরে আসা।এটি হচ্ছে বলিংঙ্গার বাউন্সের মূল ধারনা। যদি তাই হয় তবে নিন্মোক্ত চিত্র পর্যবেক্ষন করে বলুন দাম পরবর্তীতে কোনদিকে যাবে? যদি আপনি বলেন দাম নিচে নেমে আসবে তবে তা সঠিক। আপনি দেখতে পাচ্ছেন দাম আবার ব্যান্ডের মাঝামাঝি স্থানে ফিরে এসেছে। আপনি এইমাত্র যা পর্যবেক্ষন করলেন তা একটি ক্লাসিক বলিংঙ্গার বাউন্স। এই বাউন্সটি সংঘটিত হয়েছে কারন বলিংঙ্গার ব্যান্ডটি একটি ছোটখাটো সাপোর্ট ও রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে।যত বেশি সময় আপনি বলিংঙ্গার ব্যান্ডে যুক্ত করবেন তত ব্যান্ডগুলি শক্তিশালী হবে।অনেক ট্রেডাররা বলিংঙ্গার বাউন্সেকে কাজে লাগিয়ে সফল হয়েছেন এবং এই স্ট্র্যাটিজি সবচেয়ে সফল যখন বাজার বিস্তৃতি লাভ করে এবং যখন অনান্য ট্রেন্ডগুলি হতে আমরা সুস্পষ্ট ইংগিত পাই না। একটি ট্রেন্ড বুঝার জন্য।

Bollinger Squeeze


বলিংঙ্গার স্কুইজ দেখেই আমরা এর বৈশিষ্ট্য বুঝতে পারি। যখন ব্যান্ডগুলো পরস্পর সংকুচিত হয় তার অর্থ হলো ব্রেকাউটের সমূহ সম্ভাবনা আছে ।যদি ক্যান্ডেলস্টিকগুলো উপরের ব্যান্ডকে অতিক্রম করে যায় এবং স্থায়ী হয় তবে তা uptrend নির্দেশ করে।আর যদি ক্যান্ডেলস্টিকগুলো নিচের ব্যান্ডকে অতিক্রম করে তবে তা ট্রেন্ডে downtrend নির্দেশ করে।চার্ট –এ আপনি দেখতে পাচ্ছেন ব্যান্ডগুলো পরস্পরের দিকে সংকুচিত। পরের দিন একটি bullish Candlestick তৈরি করেছে। পরের দিন দাম Bollinger এর উপরের ব্যান্ডকে অতিক্রম করছে। এই তথ্যের উপর ভিত্তি করে আপনি কি সিদ্ধান্ত নিবেন? যদি আপনি ভাবেন uptrend তবে আপনার ধারনা সঠিক। চিত্র টি লক্ষ্য করুন। সাধারণতঃ এইভাবে বলিংঙ্গার স্কুইজ কাজ করে। এই স্ট্র্যাটিজি এভাবে তৈরিকরা হয়েছে যাতে আপনি তড়িৎ একটি ট্রেন্ড বুঝতে পারেন। তবে আপনাকে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারন পরের দিন ব্যান্ডটি স্কুইজ না ও করতে পারে। কিন্তু যদি স্কুইজ করে তবে ধরে নিতে হবে স্কুইজটি বেশ কয়েকদিন স্থায়ী হবে এবং খুব বর একটি দামের পরিবরতিন ঘটবে। এ ধরনের বৈশিষ্ট্য প্রতিদিন খুঁজে পাওয়া যায় না কিন্তু আপনি সপ্তাহের কোন কোন সময় এই বৈশিষ্ট্য খুঁজে পাবেন যদি আপনি ৫/৭ দিনের চার্ট পর্যবেক্ষন করেন।  

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

জাপানিজ candle stick pattern

আজকের টিউটোরিয়াল কর্নারে আমরা জাপানিজ candle stick pattern নিয়ে আলোচনা করব। সাধারণত candle stick একটি বাজারের এক দিনের ক্রেতা এবং বিক্রেতার psychology বুঝায় এবং বাজারে ওই দিনে ক্রেতা অথবা বিক্রেতার মাঝে কার বেশি আধিপত্য ছিল, সেই বিষয়টিও পরিষ্কার করে থাকে। আজ আমরা এই candle stick-এর Bullish Pattern-গুলো সম্পর্কে জানব।
১. Long white (empty) line : এটি হচ্ছে একটি বুলিশ রেখা। এটি সৃষ্টি হয়, যখন প্রারম্ভিক মূল্য সর্বনিম্ন থেকে শুরু হয়ে একেবারে দিনের সর্বোচ্চ প্রান্তের কাছাকাছি গিয়ে শেষ হয়।
২. Hammer : এটি একটি বুলিশ রেখা। সাধারণত এটি একটি downtrend এর পর সৃষ্টি হয়। যদি এটি একটি গুরুত্বপূর্ণ uptrend-এর পর সৃষ্টি হয়, তবে এটকে Hanging man বলা হয়। হ্যামার সাধারণত একটি ছোট শরীর (প্রারম্ভিক মূল্য ও সমাপ্তি মূল্যের অল্প পার্থক্য) এবং নিচের দিকে লম্বা ছায়া থাকে (সর্বনিম্ন মূল্য প্রারম্ভিক, সর্বোচ্চ, সমাপ্তি মূল্যের চেয়েও নিচে অবস্থান করে)।
৩. Piercing Line : এটি বুলিশ রেখা এবং ডার্ক ক্লাউড কাভারের বিপরীত। প্রথম লম্বা রেখাটি সম্পূর্ণ কালো এবং দ্বিতীয় লম্বা রেখাটি সাদা হয়ে থাকে। প্রথম রেখাটির নিম্নস্তরের চেয়েও নিচে হতে দ্বিতীয় রেখাটি শুরু হয়। কিন্তু এটি প্রথম রেখাটির মধ্যবর্তী অংশের কিছু ওপরে গিয়ে শেষ হয় ।
৪. Bullish engulfing lines : এটি একটি জোরালো বুলিশ প্যাটার্ন, যা একটি গুরুত্বপূর্ণ ফড়হিঃৎবহফ পর দেখা যায় (এটি রিভার্সেল হিসেবে কাজ করে)। যখন একটি ছোট বিয়ারিশ (bearish) রেখা বড় বুলিশ (bullish) রেখা দ্বারা আবৃত থাকে, তখন এটি সৃষ্টি হয়।
৫. Morning star : এটি ও একটি বুলিশ প্যাটার্ন, যা নিম্নের গতি নির্দেশ করে। এখানে স্টারটি রিভার্সেলের সম্ভাবনা এবং বুলিশ (খালি) রেখাটি সে সম্ভাবনাকে নিশ্চিত করে। এ স্টারটি পূর্ণ বা খালি থাকতে পারে।
৬. Bullish doji star : স্টার রিভার্সেল নির্দেশ করে এবং ডজি সিদ্ধান্তহীনতা প্রকাশ করে। যদিও এটি অনিশ্চিত সময়ে রিভার্সেল প্রদর্শন করে। ট্রেডের নিশ্চয়তার জন্য ডজি দেখলেই অপেক্ষা করতে হবে। প্রথম রেখাটি পূর্ণ বা খালি থাকতে পারে।

Reversal Candle stick Pattern

গতকালের টিউটোরিয়াল কর্নারে আমরা Candle stick-এর Bearish Pattern নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা Reversal Pattern-গুলো সম্পর্কে জানব। Reversal Pattern-গুলো সাধারণত বিপরীত সংকেত প্রকাশ করে থাকে অর্থাৎ এই Candle stick-গুলো যদি upward ট্রেন্ডে দেখা যায়, তবে সেটি downward সংকেত দিয়ে থাকে এবং যদি downward ট্রেন্ডে দেখা যায়, তবে সেটি upward সংকেত দিয়ে থাকে।
১. Long-legged Doji : এই রেখাটি সবসময় একটি পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এটি তখনই সংঘটিত হয় যখন প্রারম্ভিক ও সমাপ্তি মূল্য একই থাকে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের দূরত্ব পারস্পারিকভাবে অধিক হয়।
২. Dragon-fly Doji : এই রেখাটিও পরিবর্তনের আভাস দেয়। এটি তখনই সংঘটিত হয়, যখন প্রারম্ভিক ও সমাপ্তি মূল্য একই থাকে এবং সর্বনিম্ন মূল্য প্রারম্ভিক, সর্বোচ্চ ও সমাপ্তি মূল্যের চেয়ে কম থাকে।
৩. Gravestone Doji : এই রেখার মাধ্যমেও আমরা পরিবর্তনের আভাস পাই। এটি আমরা দেখতে পাই যখন প্রারম্ভিক, সমাপ্তি ও সর্বনিম্ন মূল্য একই অবস্থানে থাকে এবং সর্বোচ্চ মূল্য প্রারম্ভিক, সমাপ্তি ও সর্বনিম্ন মূল্যের চেয়ে বেশি থাকে।
৪. Four Price Doji : এই কেন্ডেল স্টিকটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো মূল্য থাকে না, শুধু প্রারম্ভিক এবং সমাপনী মূল্য থাকে। এই প্রারম্ভিক এবং সমাপনী মূল্যের মধ্যেও কোনো ব্যবধান থাকে না।
৫. Star : স্টারগুলো রিভার্সেলের ইঙ্গিত দেয়। একটি বড় রেখার (রিয়েল বডি) পর এই রেখাটি ছোট দেহ নিয়ে আবির্ভূত হয়। যখন এটি বিয়ারিশ প্যাটার্নের পর আবির্ভূত হয়, তখন তা downtrend নির্দেশ করে এবং বুলিশ প্যাটার্নের পর আবির্ভূত হয়, তখন তা uptrendনির্দেশ করে। তবে স্টারটির অবশ্যই ছায়া থাকতে হবে, অন্যথায় এটি স্টার হিসেবে গণ্য হবে না।
৬.Doji star : স্টারটি রিভার্সেলের এবং ডজিটি সিদ্ধান্তহীনতা নির্দেশ করে। যদিও এটি অনিশ্চিত সময়ে রিভার্সেলের ইঙ্গিত দেয়। ট্রেড করার পূর্বে এই ডজি দেখার পর আপনাকে অপেক্ষা করতে হবে।
Bearish Candle Stick Pattern
গতকালের টিউটোরিয়াল কর্নারে আমরা Candle stick-এর Bullish Pattern নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা Bearish Pattern-গুলো সম্পর্কে জানব।
১. Long black (filled-in) line : এটি একটি বিয়ারিশ রেখা। একটি নির্দিষ্ট সময়ে প্রারম্ভিক মূল্য সর্বোচ্চের কাছাকাছি থেকে শুরু হয়ে সর্বনিম্ন মূল্যের কাছে গিয়েই শেষ হয়।
২. Hanging man : এই রেখাগুলো বিয়ারিশ, যা uptrend-এর পর সৃষ্টি হয়। যদি এই রেখাগুলো downtrend-এর পর তৈরি হয়, তবে আমরা একে hammer বলব। এদের ছোট শরীর (প্রারম্ভিক মূল্য ও সমাপ্তি মূল্যের অল্প পার্থক্য) এবং নিচের দিকে লম্বা ছায়া (সর্বনিম্ন মূল্য প্রারম্ভিক, সর্বোচ্চ, সমাপ্তি মূল্যের চেয়েও নিচে অবস্থান করে) দেখে এদের চিহ্নিত করা যায়। এটি পূর্ণ কিংবা খালি থাকে।
৩. Dark cloud cover. এই কেন্ডেলটি একই বিয়ারিশ কেন্ডেল, যা আগের দিনের কেন্ডেলের সমাপ্তি মূল্যর ওপরে থেকে শুরু হয় এবং আগের দিনের কেন্ডেলকে ঢেকে ফেলে।
৪. Bearish engulfing lines : এটি একটি বিয়ারিশ প্যাটার্ন। সাধারণত এটি uptrend-এর পর সৃষ্টি হয় (এটি রিভার্সেল হিসেবে কাজ করে)। যখন ছোট বুলিশ (খালি) রেখাটি একটা বড় বিয়ারিশ রেখা (পূর্ণ) দ্বারা আবৃত থাকে।
৫. Evening star : এটি একটি বিয়ারিশ প্যাটার্ন, যা সম্ভাব্য শীর্ষবিন্দু নির্দেশ করে। এখানে স্টারটি রিভার্সেলের সম্ভাবনা নির্দেশ করে এবং বিয়ারিশ রেখাটি এই নির্দেশনাকে সমর্থন করে। স্টারটি পূর্ণ বা খালি থাকতে পারে।
৬. Doji star : স্টারটি রিভার্সেলের এবং ডজিটি সিদ্ধান্তহীনতা নির্দেশ করে। যদিও এটি অনিশ্চিত সময়ে রিভার্সেলের ইঙ্গিত দেয়। নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ডজি দেখার পর আপনাকে অপেক্ষা করতে হবে।
৭. Shooting star : এই প্যাটার্নটি অল্পস্বল্প রিভার্সেলের ইঙ্গিত দেয়, যা সাধারণত রেখার মিছিলের পর প্রতিভাত হয়। সর্বনিম্ন মূল্যের কাছাকাছি স্টারটি পরিলক্ষিত হয় এবং এর উপরের দিকে একটি দীর্ঘ লম্বা ছায়া থাকে।
Hammer & Hanging man :

Hammer I hanging man দেখতে একই রকম। কিন্তু অতীত মূল্যের উপর ভিত্তি করে এরা সম্পূর্ণভাবে তাদের ভিন্নতা প্রকাশ করে । দুজনেরই সুন্দর ছোট দেহ (সাদা অথবা কালো), নিচের দিকে লম্বা ছায়া এবং উপরের দিকে ছোট বা অস্পষ্ট ছায়া থাকে।
হ্যামার হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা সাধারণত: downtrend-এর পর সৃষ্টি হয়। এর নাম হ্যামার হওয়ার কারণ এটি বাজারকে তলদেশ থেকে তুড়ি মেরে তুলে আনে। hammer-এর নিচের দিকের লম্বা ছায়াটি বিক্রেতারা স্বল্পমূল্যে বিক্রয় করছে এই সংকেত দেয়। কিন্তু যেখানে ক্রেতারা বিক্রেতার চাপ অগ্রাহ্য করে প্রারম্ভিক মূল্যের কাছে অবস্থান গ্রহণ করে।
যদিও আপনি দেখতে পাচ্ছেন downtrend-এর পর একটি হ্যামার সৃষ্টি হয়েছে যার অর্থ এই নয় যে আপনি তখনি buy অর্ডার দেবেন। আরও কিছু বুলিশ সিগন্যালের নিশ্চয়তার পর আপনি সিদ্ধান্ত নিতে পারেন।
উপরোক্ত দৃষ্টান্ত হতে আমরা দেখতে পাই নিচের দিকে বাম পাশের সাদা ক্যান্ডেলস্টিকটি সেই নিশ্চয়তা প্রদান করছে।
শনাক্তকরণ বৈশিষ্ট্য : ১. লম্বা ছায়াটি তার শরীরের দুই তৃতীয়াংশ-এর ও বেশি হবে। ২. ছোট বা উপরের দিকে ছায়াহীন। ৩. ট্রেডের সময় এর রিয়েল বডি উপরের দিকে থাকে। ৪. এর দেহের রং ততোটা গুরুত্বপূর্ণ নয়।
Hanging man একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যা রেজিস্টেন্স লেভেলের শীর্ষ পর্যায় অথবা রেজিস্টেন্স লেভেলের শক্ত অবস্থান নির্দেশ করে।
যখন দাম বাড়তে থাকে তখন hanging man-এর সৃষ্টি হওয়া মানে ক্রেতার চেয়ে বিক্রেতা সংখ্যা বাড়তে শুরু করেছে তা নির্দেশ করে।
লম্বা ছায়াটি এই ইঙ্গিত দেয় যে বিক্রতারা সেই সময়ে দাম কমিয়ে আনার প্রয়াসে থাকে এবং ক্রেতারা কিছুটা মূল্য বৃদ্ধির চেষ্টায় থাকে এবং প্রারম্ভিক মূল্যের কাছকাছি নিয়ে যেতে সমর্থ হয়।
শনাক্তকরণ বৈশিষ্ট্য : ১. লম্বা ছায়াটি তার শরীরের দুই তৃতীয়াংশ-এর ও বেশি। ২. ছোট বা উপরের দিকে ছায়াহীন। ৩. ট্রেডের সময় এর রিয়েল বডি নিচের দিকে থাকে। ৪. এর দেহের রং ততোটা গুরুত্বপূর্ণ নয়।
 
Inverted Hammer & Shooting Star

Inverted hammer-এর সৃষ্টি তখন হয়, যখন দাম কমতে থাকে যা সম্ভাব্য রিভার্সেলের সিগন্যাল প্রদান করে। Inverted hammer-এর উপরের দিকের লম্বা ছায়াটি বিক্রেতাদের দাম বাড়ানোর প্রয়াসকে নির্দেশ করে। যা হোক, এই সময় ক্রেতারা দামকে নিচের দিকে নামিয়ে আনার চেষ্টারত থাকে। সৌভাগ্যবশত এ সময় ক্রেতারা সুদৃঢ় অবস্থানে থাকার জন্যে প্রারম্ভিক মূল্য এবং সমাপ্তি মূল্য একই পর্যায়ে থাকে। এই সময় বিক্রেতারা চাপ প্রয়োগ করেও দিন শেষে আর নিচে নামাতে পারে না, যা একটি সুন্দর সংকেত দেয় যে যারাই বিক্রিতে আগ্রহী এবং ইতোমধ্যে তাদের শেয়ার বিক্রি হয়ে গেছে। শনাক্তকরণ বৈশিষ্ট্য : লম্বা ছায়াটি তার শরীরের দুই তৃতীয়াংশ-এর ও বেশি হবে, ছোট বা নিচের দিকে ছায়াহীন, ট্রেডের সময়ের রিয়েল বডি নিচের দিকে থাকে।
Shooting star একটি বিয়ারিশ রিভার্সেল প্যাটার্ন যা দেখতে Inverted hammer-এর মতো; কিন্তু যা দাম বাড়ার সময় সৃষ্টি হয়। এর আকৃতি নির্দেশ করে যে, প্রারম্ভিক মূল্যের শুরু হয় একটু নিচ থেকে কিন্তু যা পরবতীতে নিচের দিকে নেমে আসে। এর মানে হলো ক্রেতা চায় দাম বাড়াতে এবং বিক্রতা এ সময় সুদৃঢ় অবস্থানে থেকে তা নিয়ন্ত্রণ করে। এটি একটি নিশ্চিত বিয়ারিশ সাইন যেখানে আর কোনো ক্রেতা অবশিষ্ট থাকে না।
শনাক্তকরণ বৈশিষ্ট্য : লম্বা ছায়াটি তার শরীরের দুই তৃতীয়াংশেরও বেশি। ছোট বা নিচের দিকে ছায়াহীন। ট্রেডের সময়ের রিয়েল বডি নিচের দিকে থাকে। এই দুটি ক্যান্ডেল সবসময় রিভার্সেলের সিগন্যাল প্রদান করে থাকে।
 


সূত্র ঃ স্টক বাংলাদেশ